সুনামগঞ্জে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পুরো জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯০০ জন।
বৃহস্পতিবার রাতে জেলায় নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ৯১০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ৩ জন এবং বিশ^ম্ভরপুর উপজেলায় একজন রয়েছেন।
১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জেলায় মোট আক্রান্ত ৯১০ জনে। মারা গেছেন ৫ জন। জেলায় সুস্থ হয়েছেন ৩০২ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৭টি করোনা টেস্টে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৯১০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলায় করোনায় আক্রান্ত ৯১০ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ২৩১ জন, ছাতক উপজেলায় ২৪২, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬৭, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩৩, দিরাই উপজেলায় ২৯, শাল্লা উপজেলায় ৩৫, তাহিরপুর উপজেলায় ৩৫, জামালগঞ্জ উপজেলায় ৬৪, ধর্মপাশা উপজেলায় ১৯, দোয়ারাবাজার উপজেলায় ৭৯, জগন্নাথপুর উপজেলায় ৭৬ জন করোনায় আক্রান্ত।
বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৯৯৮ জন। আইসোলেশনে গেছেন ৯১০ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। আর মৃত্যবরণ করেছেন ৫ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে করোনার আক্রান্ত সংখ্যা প্রতিদনিই ব্যাপক হারে বাড়ছে। এদের বেশির ভাগ লোকজনের উপসর্গ নেই। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই করোনা সংক্রমণ রোধে এলাকাভিত্তিক করোনা হার বিবেচনায় জেলার ১৫টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।