করোনায় আক্রান্ত হয়ে ২০ শয্যার আইসোলেশন বানালেন এমপি

চট্টগ্রামের সংসদ সদস্যদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। করোনা থেকে সুস্থ হয়েই তিনি করোনা রোগীদের জন্য আইসোশেন সেন্টার করার উদ্যোগ গ্রহন করেন । গত ২ জুন তার করোনা শনাক্ত হয় পরিবারের সদস্য সহ ।

বাঁশখালী পৌরসভা কার্যালয় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালের জন্য নবনির্মিত ভবনের তৃতীয় তলায় ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের কার্যক্রম জুলাই মাসে শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামে প্রথম বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী  

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বাঁশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম.শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম,পেরৈসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,  জলদী আধুনিক হাসপাতালের এমডি শোয়াইবুর রহমান, মৌলভী আক্তার হোছাইন, ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতিনিধি উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবার জন্য বাঁশখালীতে করোনায় আক্রান্ত রোগীদের পর্যাপ্ত ডাক্তার, নার্স, বয়, অক্সিজেন সাপোর্ট, খাবার-ঔষধ সহ সব সুযোগ সুবিধা রেখে ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার জুলাইতে চালু করা হবে। পর্যায়ক্রমে রোগীর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

বাঁশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার বলেন, উদ্যোগটি করোনা রোগীদের জন্য সুফল বয়ে আনবে।