মে মাসের বিচ্ছেদের পর অনেকটা চুপ করে থাকা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার স্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। নোটিশ পাঠিয়ে তার করা বিভিন্ন মন্তব্যের জবাব চেয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নওয়াজ তার সাবেক স্ত্রী আলিয়ার কাছে জানতে চেয়েছেন কেন তিনি তাকে নিয়ে অসত্য কথা বলছেন।
আলিয়া সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বলেন, বিচ্ছেদের পর নওয়াজ তার আইনি নোটিশের জবাব দেননি। সন্তানের পড়ালেখার খরচও পাঠাচ্ছেন না।
নোটিশে এবার নওয়াজ লিখেছেন, তিনি যথা সময়ে আলিয়ার পাঠানো নোটিশের জবাব দিয়েছেন। সন্তানের খরচও দিচ্ছেন।
নওয়াজের আইনজীবী জানিয়েছেন, আলিয়ার দিক থেকে উত্তর পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আলিয়া সম্প্রতি জানিয়েছেন, আলিয়া সিদ্দিকি নাম পালটে তিনি ফের অঞ্জলি কিশোর পান্ডেতে ফিরে এসেছেন। কোনও তারকার স্ত্রী হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।