বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা পরামর্শক আল্লাহ মালিক কাজমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।
এক শোবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আল্লাহ মালিক কাজমী শুক্রবার বিকেল ৫ টা ০৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আল্লাহ মালিক কাজমী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরেই হাসপাতালটিতে চিকিৎসাধীন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আল্লাহ মালিক কাজমীর মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করেছেন।