আনসারে মোট আক্রান্ত ৬৩২ সুস্থ ৩৫৮ জন

গত ২৪ ঘণ্টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও চার সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীর ৬৩২ সদস্য আক্রান্ত হলেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৭ জন, ব্যাটালিয়ন আনসার ২০৪ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৯৪ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৭ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪০১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৩১ জন।

গতকাল শুক্রবার বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল পর্যন্ত ৩৫৮ সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৬ শতাংশের চেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল/হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীতে মৃত্যুবরণ করেছেন ৩ জন। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখভাগে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রতি বিশেষ নজরদারি বাড়াতে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।