মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম শুক্রবার দুপুর ২টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সেলিম-এর আকষ্মিক মৃত্যুতে মার্কেন্টাইল ব্যাংক পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বাদ আছর ঢাকার ইস্টার্ন প্লাজা মার্কেট ও পরীবাগে মরহুমের দুটি জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।