এক সময় বিভিন্ন ধরনের গুজবের কারণে সম্পর্ক ভেঙে যায়। বন্ধু রিক তাকে ছেড়ে চলে যান। অযথা গুজবের কারণে এক সময় তার জীবন তছনছ হয়ে যায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেন আশিকি স্টার অনু আগরওয়াল।
তিনি জানান, আশিকি মুক্তি পাওয়ার পর তিনি যেন সংবাদমাধ্যমের ‘ডার্লিং’ হয়ে ওঠেন। তাকে নিয়েই সমস্ত লেখালেখি শুরু হয় সংবাদমাধ্যমের পাতায়। ওই সময় সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না। ফলে সংবাদমাধ্যমের মাধ্যমেই সমস্ত খবর বাইরে আসত। ওই সময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতো। এর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে ঘুরতে বেড়ানো সবকিছু প্রকাশ করা হতো সংবাদমাধ্যমের পাতায়। যা শুনে এক সময় তার প্রাণের মানুষ রিক তাকে ছেড়ে চলে যান। ফলে ওই সয় তার জীবন যেন চুরমার হয়ে যায় বলেও মন্তব্য করেন অনু আগরওয়াল।
শুধু তাই নয় এক সময় তিনি সমকামী কি না, তা নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়। তার কয়েকজন সমকামী বন্ধু ছিলেন বলে এক সময় তার সম্পর্কেও সমকামী বলে প্রশ্ন তোলা হয়। যা শুনে বিরক্ত হয়ে যান তিনি। কিন্তু বিরক্ত হয়েও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। তার ব্যক্তিগত জীবন কার্যত তছনছ হয়ে যায় বলে মন্তব্য করেন ‘আশিকি গার্ল’।