সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরা : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল লতিফ জানান, করোনায় জেলায় প্রথম মৃত্যুবরণকারীর নাম অনিল বিশ্বাস (৭০)। তার বাড়ি দেবহাটার রতেœশ্বরপুর এলাকায়। গত সোমবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই দিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পরদিন গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নুরু মোল্লা (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে তিনি মারা যান। নুরু উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায়। তিনি একজন মশারি ব্যবসায়ী ছিলেন।
কুষ্টিয়া : গতকাল সকাল ৭টায় জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আহাম্মদ আলী (৮২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহাম্মদ কুমারখালী উপজেলার বড়ুরিয়া গ্রামের বাসিন্দা।