জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
শাহজাহান তালুকদার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
সাবেক এই সংসদ সদস্য মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
এক শোকবার্তায় তিনি শাহজাহান তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শাহজাহান তালুকদার এক সময় বগুড়া জেলা জাতীয় পার্টির দায়িত্বও পালন করেছিলেন।