মোহাম্মদপুরে পিচ্চি হেলালের সহযোগীসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র-গুলি, ১৪ বোতল ফেনসিডিল, রামদা, চাপাতিসহ কয়েকটি অস্ত্র জব্দ করা হয়।

গত শনিবার রাতের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মফিজউদ্দিন মফিজ, আনোয়ার ও আরিফ। তাদের মধ্যে মফিজ পিচ্চি হেলালের সহযোগী হিসেবে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছেন র‌্যাব-২-এর এএসপি মহিউদ্দিন ফারুকী।