রেলওয়ের মালামাল চুরির দায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে রেলওয়ের মালামাল চুরির ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) পাহাড়তলী থানায় মামলাটি করে। আসামিরা হলেন মো. শফিকুল ইসলাম (৩০), মো. জসিম উদ্দিন (৩২) ও মো. আলমগীর (৩৫)।

আরএনবির পাহাড়তলী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমান রাসেল দেশ রূপান্তরকে বলেন, গত শনিবার বিকেলে রেলওয়ের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।