৫ দফা দাবি

বারডেমের আরএমওদের অবস্থান কর্মসূচি

সম্পূর্ণ বেতন, মানসম্মত সুরক্ষা উপকরণ নিশ্চিত করা ও চাকরি স্থায়ী করাসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বারডেম জেনারেল হাসপাতালের ১০৯ জন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)। গতকাল রবিবার হাসপাতালটির চেম্বার কমপ্লেক্সের সামনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত চিকিৎসকরা বলেন, কভিড-১৯ রোগীদের চিকিৎসা দিলেও তাদের পর্যাপ্ত ও মানসম্মত পিপিই দেওয়া হয়নি। যেসব পিপিই দেওয়া হয়েছে তাও মানসম্মত নয়, আবার রিইউজ করতে হচ্ছে। এরই মধ্যে ১৬ জন আরএমও কভিড পজিটিভ হয়েছেন।