বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ২৬ লাশ উদ্ধার

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবির ঘটনায় কমপক্ষে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এক বিবৃতিতে কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবে যায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।

লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অধিকাংশই নিখোঁজ হন।