মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় স্পিকার লায়লা আরজুমান্দ বানুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সোমবার সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) করোনাভাইরাসে (কভিড-১৯ ) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন লায়লা আরজুমান্দ বানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এছাড়া, লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।