দেখুন কিভাবে বুড়িগঙ্গায় যাত্রীসহ ডুবে গেল মর্নিং বার্ড লঞ্চটি (ভিডিও)

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবারের লঞ্চডুবির ঘটনায় সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ছোট্ট লঞ্চ বৃহৎ লঞ্চের ধাক্কায় দুমড়ে মুচড়ে ডুবে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মর্নিং বার্ড লঞ্চটিকে একটি বড় লঞ্চ খুব দ্রুত ধাক্কা দিচ্ছে। ছোট লঞ্চটি আড়াআড়িভাবে ধাক্কা দেয়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চটি ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।

লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অধিকাংশই তলিয়ে যান।