বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার পথপ্রদর্শক নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘সামার ২০২০’ সেমিস্টারের নবাগত ছাত্রছাত্রীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে অংশ নেন নবীন শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী।
ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ডিবিসি নিউজে সরাসরি সম্প্রচার সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদ। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এমএ কাসেম। বিজ্ঞপ্তি।