সাবেক সংসদ সদস্য এহিয়া খান মারা গেছেন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত রবিবার রাত আড়াইটার দিকে রাজধানীর ধানমণ্ডি জেনারেল কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল সোমবার এহিয়া খানের ছোটভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খানের বরাত দিয়ে দেশ রূপান্তরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

দুবারের সাংসদ এহিয়া খানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মো. ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।