মুখস্থ না করে মনে রাখার উপায়

পড়া মুখস্থ না করে মনে রাখার উপায় জানা থাকলে জীবনের সব ক্ষেত্রে সাফল্য নিশ্চিত। জীবনের সাফল্য অনেকাংশেই নির্ভর করে প্রাতিষ্ঠানিক শিক্ষার ভালো ফলাফলের ওপর। প্রাইমারি লেভেলে হয়তো পড়া মুখস্থ করে ভালো রেজাল্ট করা সম্ভব কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তা একেবারেই অকল্পনীয়। বড়পর্যায়ে পড়ার ব্যাপ্তি থাকে অনেক বেশি, গাদা গাদা বই, গবেষণাপত্র পড়ে মুখস্থ করা প্রায় অসম্ভব। তাই উচ্চপর্যায়ে পড়া মনে রাখার কৌশল অবলম্বন করলে ভালো ফলাফলের সঙ্গে পড়াটা জ্ঞানে রূপান্তরিত হয়ে যায়। লিখেছেন ফয়সালা ইসলাম

 চিকিৎসা বিজ্ঞানীদের মতে, মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। পড়ালেখা করার প্রতি আকর্ষণ বাড়ানোর অন্যতম উপায় পড়ার রুটিন বৈচিত্র্যময় করা। গৎবাঁধা নিয়মে পড়তে থাকলে একসময় একঘেয়ে লাগতে পারে।

 মানুষের শরীরে যত বেশি এনার্জি থাকে, মস্তিষ্ক তত বেশি ভালো কাজ করতে থাকে। তাই সকালের দিকেই সব থেকে কঠিন বা জটিল বিষয়গুলো পড়া উচিত, তাহলে তা খুব দ্রুত আয়ত্তে আসবে। আবার পড়াশোনা করার সময় কালারিং সাইনপেন বা হাইলাইট মার্কার ব্যবহার করলে পড়ায় মনোযোগ বাড়াতে সাহায্য করে। আবার জ্যামিতিক কোনো বিষয় হলে লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস এক কাথায় পরীক্ষায় ভালো করার চাবিকাঠি। লিখে লিখে পড়লে যেমন লেখার অভ্যাসটা হয়, আবার পড়াও হয়ে যায়। আর লেখার কারণে বিষয়টি খুব ভালো করে মনে বা স্মৃতিতে গেঁথে যায়।

 পড়া মনে রাখার উপায় জানা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি স্মৃতিশক্তি বৃদ্ধি করার উপায় জানাটাও গুরুত্বপূর্ণ। পড়ার সাময় কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সঙ্গে সঙ্গে পড়াও খব ভালো মনে থাকে। মানুষের ব্রেইন অগোছালো জিনিস মনে রাখতে পারে না। তাই কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায়। পড়া মনে রাখার এই কৌশলকে নিমনিক (সহবসড়হরপ) বলা হয়। এ রকম অনেক পড়া মনে রাখার কৌশল আছে, যা অবলম্বন করে একই সঙ্গে পড়া মনে করা এবং স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব।

পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য যা করতে পারো তা হলোÑ

 আত্মবিশ্বাস বাড়ানো

 কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া।

 কি-ওয়ার্ড ব্যবাহার করে পড়া।

 উচ্চৈঃস্বরে পড়া।

 নতুন-পুরনোর সংমিশ্রণ করে পড়া।

 কেনর উত্তর খোঁজে বের করা।

 কল্পনায় ছবি আঁকা।

 পড়ার সঙ্গে লেখা।

 অর্থ জেনে পড়া।