মির্জাপুরে চার নারীসহ নতুন ১১ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে চার নারীসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে দাঁড়ালো ১৯৪ জন।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ২১ জুন ঢাকার আইপিএইচ ল্যাবে এবং ২৫ জুন ঢাকা শিশু হাসপাতালে পাঠানো নমুনা থেকে ১১ জনের করোনায় আক্রান্তের কথা মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।

আক্রান্তদের মধ্যে বাশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের এক পুরুষ (৩২), মহেড়া ইউনয়নের হিলড়া গ্রামের এক পুরষ (৩৬), লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের এক পুরুষ (৪৮), জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের এক নারী (৩১), গোড়াই ইউনিয়নের মঈননগরের এক বৃদ্ধা (৫০), গোড়াই ইউনিয়নের নাজিরপাড়ার এক নারী (২৪), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ সদস্য (৪০), গোড়াই এলাকার এক পুরুষ (৩৬), ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের এক পুরুষ (৪০), বানাইল ইউনিয়নের ভররা গ্রামের এক পুরুষ (৩৪), পৌর এলাকার ইউনিয়ন পাড়ার এক নারী (৪১)।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৪ জন। এর মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ হয়েছেন ৫২ জন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।