শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভুক্ত করার দাবি

বরিশালে শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভূক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দ্রুত শিক্ষানবীশ আইনজীবীদের তালিকাভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। 

মঙ্গলবার নগরের অশ্বিনী কুমার হল সম্মুখ সদর রোডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশন শিক্ষানবীশ আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোকে ওই কর্মসূচি পালন করা হয়। 

বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশনের শিক্ষানবীশ সংগঠনের সমন্বয়কারী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী মো. সরোয়ার হোসেন, সোনিয়া আক্তার, মো. মাসুদ খান, মো. রিয়াজ হোসেন, ইসরাত জাহান ডলি, প্রদিপ চন্দ্র হালদার, মো. মাইনুল হোসেন রিন্টু, তুষার রঞ্জন পাল, সোনিয়া আক্তার মুনা,  রিপন হালদার, অনুপ চন্দ্র শীল, দুলাল বনিক, মো. রেজাউল করিম, হিমেল অধিকারী, মো. আল আমিন হোসেন, গোপাল চন্দ্র শীল, মো. সুজন খান, মো. মিজানুর রহমান, সালমা আক্তার, সাদিয়া আক্তার।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত প্রায় তিন বছর যাবত বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকা ভূক্তিকরণ কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া করোনার কারণে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলেও লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে না।  যা কোনভাবেই কাম্য নয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবীশদের সরাসরি গেজেটের মাধ্যমে অ্যাডভোকেট হিসাবে সনদ প্রদান করার জোর দাবি জাননো হয় কর্মসূচি থেকে।

এছাড়া ২০২০ সালের মধ্যেই এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করে ২০১৭ সালের আপিল বিভাগের রায় কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।