বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএসের ৩৮তম চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফলাফল ঘোষণা করে।
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন।
লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের গত ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষ হয়।
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়।
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।