থানাতেই নারী অভিযোগকারীর সামনে পুলিশের স্বমেহন, ভিডিও ভাইরাল

থানায় নারী অভিযোগকারির সামনে হস্তমৈথুন করছেন পুলিশের এক কর্মকর্তা। দিনের পর দিন এই মানসিক নিপীড়নের শিকার হচ্ছিলেন ওই নারী।

এক পর্যায়ে সহ্য করতে না পেরে পুলিশ কর্মকর্তার সেই অপকর্মের ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেন তিনি। আর এতেই বরখাস্ত করা হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে। 

ভিডিওটিতে দেখা যায়, রাজ্যের ভাটনি থানার স্টেশন হাউস অফিসার ভীষ্ম পাল সিং থানায় বসে নারী অভিযোগকারীর সামনে হস্তমৈথুন করছেন। 

স্থানীয় পুলিশ সুপার দেওরিয়া জানান, ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয় গোটা এলাকায়। অভিযুক্ত পুলিশকর্মীর কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেন স্থানীয়রা। 

ওই নারী বলেছেন, অভিযোগ দায়ের করার জন্য তিনি ওই পুলিশ কর্মকর্তার চেম্বারে গিয়েছিলেন। তখনই তিনি তার সামনে নিজের যৌনাঙ্গ স্পর্শ করেন।

এর আগেও ওই নারীর সামনে অনেকবার থানার মধ্যেই একই অপকর্ম করেছেন ভীষ্ম পাল। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নারী। সঙ্গে তার মেয়েও ছিল।

দিনের পর দিন ভীষ্ম পালের কুকীর্তিতে বিরক্ত হয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ঠিক করেন তিনি, গোটা ঘটনার ভিডিও রেকর্ড করবেন। লুকনো ক্যামেরায় ভিডিও তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।