লকডাউন ভঙ্গ করায় ছেলেকে পুলিশে দিলেন কলাম্বিয়ার এক মেয়র

করোনা মোকাবিলায় লকডাউন আরোপ করার পরও মানুষ বিধিনিষেধ মানছে না। অনেক দেশে আইন না মানাদের তালিকায় আছে সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীরাও। 

বিবিসি জানায়, কলম্বিয়ায়তেও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অথবা তাদের আত্মীয় স্বজনরা লকডাউনের বিধি-নিষেধ ভঙ্গ করেছন।

কিন্তু দেশটির একজন মেয়র লকডাউন সংক্রান্ত আইন ভঙ্গ করায় তার সন্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

উত্তরাঞ্চলীয় একটি শহরের মেয়র কার্লোস হিগিন্স ভিল্লানুয়েভা তার ছেলে, ভাগ্নে ও তাদের একজন বন্ধুকে লকডাউন অমান্য করায় নিজের গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে গেছেন।

স্থানীয় একটি রেডিওকে তিনি বলেন, লোকজনের কাছে শুনেছেন যে এই তারা একটি বাড়িতে জড়ো হয়ে মদ খাচ্ছিল।

ওই মেয়র আরও বলেন, গৃহীত পদক্ষেপের প্রতি আমার আত্মীয় স্বজনকেই তো সবার আগে সম্মান জানাতে হবে। আমার শহরের বাসিন্দাদের জীবন তাদের কারণে ঝুঁকির মুখে পড়বে সেটা আমি হতে দেব না।

তার এই কাজের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। লকডাউন মেনে চলতে তার এই পদক্ষেপ মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে।

কলাম্বিয়ায় এখন পর্যন্ত ৯৫ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৩,৩৭৬ জন।