লতিফুর রহমানের মৃত্যুতে ইশরাক হোসেনের শোক

প্রথম আলোর প্রকাশক ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এক শোক বার্তায় ইশরাক হোসেন বলেন, লতিফুর রহমান ছিলেন বাংলাদেশের শিল্প খাতের এক প্রাণ পুরুষ।

তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

উল্লেখ্য, দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত রোগে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।