আইইউবিএটি

শিক্ষার্থীদের ভার্চুয়াল পরিচিতি পর্ব অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার ২০২০ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক রুলস, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, বিজনেসের ডিন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্য অধ্যাপকরা।