৩০ দিনে ২৮২ চোরাকারবারি গ্রেপ্তার

গত ৩০ দিনে ৩৭ কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়ে গ্রেপ্তার হয়েছে ২৮২ চোরাকারবারি। গতকাল বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুন মাসে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।