চট্টগ্রাম বন্দর হাসপাতাল

করোনা ইউনিটের উদ্বোধন নৌ প্রতিমন্ত্রীর

কভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চালু হয়েছে ৬০ শয্যার করোনা ইউনিট। বন্দরের কর্মকর্তা-কর্মচারী, তাদের পোষ্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এতে চিকিৎসা সেবা পাবেন। গতকাল বুধবার সালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনা ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের লাইফ লাইন। চট্টগ্রামের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে করোনা চিকিৎসাতেও চট্টগ্রামবাসীর পাশে থাকবে বন্দর।

নৌ প্রতিমন্ত্রী একই সঙ্গে হাসপাতালের নবনির্মিত ভবনও উদ্বোধন করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।