আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

চাকরিক্ষেত্রে উন্নতিতে সামান্য বাধা আছে। স্ত্রীর আয় সামান্য বাড়তে পারে। কাজে কর্মচারীদের সহযোগিতা কম থাকবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্যের সামান্য উন্নতিত হতে পারে। আয় সামান্য বাড়বে।

মিথুন : ২১ মে-২০ জুন

চর্মসহ নানা রোগ বাড়বে। স্ত্রীর আয় বাড়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। স্ত্রীর হৃদরোগ বাড়তে পারে। চাকর বা কর্মচারীদের জন্য খরচ বাড়বে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

চর্ম ও রক্তচাপ বাড়তে পারে। মায়ের ঠান্ডাজনিত রোগ বাড়বে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

স্বল্প যাত্রা শুভ। ছোট ভাইবোন দূরে যেতে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

আয় বাড়বে। মায়ের রক্তচাপ ও চর্মরোগ বাড়বে। সংসারে পুরা তৃপ্তি পাওয়া কঠিন হবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

ঠান্ডা কষ্ট বাড়বে। বিদেশ যাত্রার সুযোগ আসবে। আত্মীয়দের সহযোগিতা বাড়তে পারে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

দ্রুত বিদেশ ভ্রমণ হবে। আয় ও ব্যয় উভয়ই বাড়বে। কর্মচারী নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হবে। জনশক্তি রপ্তানিতে আয় বাড়বে। শরীরের যত্ন নিন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

বিদেশ যাত্রা শুভ। খনিজ ও ভুসিপণ্যের ব্যবসা ভালো চলবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

কর্মচারী নিয়ে ঝামেলা কমবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। মেজাজ ঠান্ডা করে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে।