বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি

বরিশালে করোনাভাইরাস পরীক্ষার ফি প্রত্যাহার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচি থেকে দ্রুত করোনা টেস্টের ফি প্রত্যাহার করে মহামারীর এই সময়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি করেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশি^নী কুমার হল চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবি নেতারা।