এআইইউবি

ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে সামার (২০১৯-২০) সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন হয়। ওরিয়েন্টেশনটি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে চারটি সমান্তরাল অনলাইন সেশনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কভিড-১৯-এর ক্রান্তিকালীন সংকটের মধ্যে ছাত্রছাত্রীদের আগামী দিনে তাদের ভার্চুয়াল ক্লাসের জন্য অনলাইন প্ল্যাটফর্মটি সফলভাবে ব্যবহারের প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের নীতি ও নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়। এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিবাদন জানান। বিজ্ঞপ্তি।