ব্রিজ ফার্মাসিউটিক্যালস লি.
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১ জন। স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং)/ বিবিএ অথবা এমবিএ। সমকাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা। ব্যক্তিগত সহকারী ১ জন। স্নাতক (সম্মান)। স্নাতকোত্তর/ বিবিএ অথবা এমবিএ। কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা এমডি’র পিএস, ব্যক্তিগত সহকারী অথবা ব্যক্তিগত সচিব পদে কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজার ১ জন। বিবিএ/ এমবিএ অথবা স্নাতকোত্তর। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করাদের অগ্রাধিকার। কৃষি বিষয়ক বাণিজ্য কর্মকা- পরিচালনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। অফিস এক্সিকিউটিভ ৬ জন। যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতক (সম্মান) অথবা ফার্মাসিস্ট। সমপদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। হাউজকিপিং ম্যানেজার ১ জন। বিএ পাস। হাউজকিপিং কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সবগুলো পদেই বেতনভাতা ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। ব্রিজ ফার্মাসিউটিক্যালস লি. প্রিন্টার্স বিল্ডিং (১২ ও ১৩ তলা), ৫ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২ জুলাই, ২০২০ পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ জুন, পৃষ্ঠা ৭
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (অডিট)। হিসাব বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং সিএ (সিসি) কোর্স সম্পন্ন। নিরীক্ষক পদে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা। পারচেজ অফিসার-লিফ। কৃষি/উদ্ভিদ অথবা মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর। মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় পারদর্শী এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)। বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিএলটি, পিএমডিসহ ফ্যাক্টরির ইলেকট্রিক্যাল কাজ পরিচালনায় ৬ বছরের অভিজ্ঞতা। কেমিস্ট। রসায়ন অথবা ফলিত রসায়নে স্নাতকোত্তর। কেমিস্ট হিসেবে ৬ বছরের কাজের অভিজ্ঞতা। সাইট ইঞ্জিনিয়ার । সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। কম্পিউটার চালনা জানাসহ নির্মাণ কাজ পরিচালনায় ৭ বছরের অভিজ্ঞতা। এস্টেট অফিসার। স্নাতকোত্তর। ভূমি সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষ। গোডাউন কিপার। ব্যবসা শিক্ষায় স্নাতক অথবা স্নাতকোত্তর। স্টোর ও গোডাউন পরিচালনার কাজে ২ বছরের অভিজ্ঞতা। উৎপাদন সুপারভাইজার। এইচএসসি বা সমমানের পাস। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। নিরাপত্তা প্রহরী। এসএসসি পাস। উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। সব পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে কোম্পানির নির্ধারিত বেতন কাঠামো অনুসারে। আবেদন পাঠানো যাবে ১০ জুলাই, ২০২০ পর্যন্ত। আবেদনের বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির এই (www.akijbiri.com/career) ওয়েবসাইটের মাধ্যমে। যোগাযোগ : আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, (আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান), তামাক ক্রয়, প্রসেসিং ও রপ্তানি কেন্দ্র, মন্থরা, রংপুর।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৭ জুন, শনিবার, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন