পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী বিড়াল হিসেবে পরিচিত ‘রুবেল’ ৩১ বছর বয়সে মারা গেছে।
ইংল্যান্ডের এক্সেটার শহরের বাসিন্দা মিশেল হেরিটেজের কাছে ছিল বিড়ালটি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বিড়ালটির নাম এখনো ওঠেনি। মিশেল বলছেন, সেই চেষ্টাও কোনোদিন তিনি করেননি।
নিজের ২০তম জন্মদিনে রুবেলকে উপহার পান মিশেল। গত মে মাসে প্রাণীটির বয়স হয় ৩১।
৫২ বছর বয়সী মিশেলের কোনো সন্তান নেই। এই বিড়ালকেই তিনি নিজের সন্তানের মতো লালন-পালন করেন।
‘বেঁচে থাকলে এই মে মাসে ৩২ বছর বয়স হতো ওর। যে ৩১ বছর বাঁচল সেটাই আমার কাছে অর্জন,’ মন্তব্য করে মিশেল বলেন, ‘ও আমার দারুণ সঙ্গী ছিল।’
রুবেল সবশেষ স্কুটার নামের একটি বিড়ালের রেকর্ড ভাঙল। ২০১৬ সালে মারা যাওয়ার সময় বিড়ালটির বয়স হয়েছিল ৩০ বছর।
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন বাঁচা বিড়ালের বয়স অবশ্য আরও বেশি। ক্রিম পাফ নামের একটি বিড়াল বেঁচেছিল ৩৮ বছর তিনদিন। এই বিড়াল মারা যায় ২০০৫ সালে।