কেন্দুয়ায় আইসোলেশনে ভূমি অফিস সহকারির মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শ্বশুরবাড়িতে আইসোলেশনে থাকা ভূমি কার্যালয়ের অফিস সহকারি মো. গোলাম রাব্বানী (৫০) করোনায় মৃত্যু হয়েছে। তিনি গত দুইমাস পুর্বে কেন্দুয়া থেকে মদন উপজেলা কার্যালয়ে বদলি হলেও পুরনো কর্মস্থল কেন্দুয়াতেই ছিলেন।

গোলাম রব্বানীর ছেলে আবুল হাসনাত আব্দুল্লা জানান, গত ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠালে ২৭ জুন তার করোনা পজেটিভ আসে। 

তারপর থেকে গোলাম রব্বানী কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুরি গ্রামে শ্বশুর বাড়ি হোম আইসোলেশনে চলে যান। তিনি বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোরে এলাকায় মাইকিং করা হয়েছে। পরবর্তীতে জানাযা শেষে গ্রামের বাড়ি বারহাট্টায় উপজেলায় দাফনের জন্য লাশ পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, কেন্দুয়া উপজেলা কর্মস্থল হওয়ার সুবাদে শ্বশুর বাড়িতেই থাকতেন। কেন্দুয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্তের সময় গোলাম রাব্বানীও অসুস্থ হয়েছিলেন। কিন্তু নমুনা পরীক্ষা পরে করায় করোনা পজেটিভ আসলে শ্বশুর বাড়ি মাসকা বালিজুরিতেই আইসোলেশনেই ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইশ্বরগঞ্জ উপজেলায় পৌঁছাতেই মারা যান গোলাম রব্বানী।