মির্জাপুরে পুলিশসহ নতুন ১০ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে এক পুলিশ দম্পতিসহ নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৪৩ জন করোনায় সংক্রমিত হলেন।

শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর থানা পুলিশের এএসআই ও তার স্ত্রীসহ পৌর এলাকায় তিনজন, গোড়াই এলাকায় দুইজন, ফতেপুর এলাকায় তিনজন, বানাইল একজন ও মহেড়া একজন।

মির্জাপুরে সব মিলিয়ে ২৪৩ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ১৭৪ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।