চার মাস পর শুটিংয়ে অপূর্ব

করোনা মহামারির কারণে শুটিং থেকে দূরে ছিলেন তারকারা। সম্প্রতি শুটিং শুরু হওয়ায় দীর্ঘ বিরতি ভেঙে একে একে শুটিংয়ে ফিরছেন তারকারা। প্রায় চার মাস পর শুটিংয়ে ফিরলেন অভিনেতা অপূর্বও। জানা গেছে, চার মাস আগে ক্যামেরার সামনে শেষ দাঁড়িয়েছিলেন অপূর্ব। সেসময় তিনি শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তারপর আর কোনো শুটিং করেননি।

অপূর্ব বলেন, অনেক দিনই তো হলো ক্যামেরার বাইরে আছি। কিন্তু এভাবে আর কত দিন। কাজ তো করতেই হবে। তবে আগের মতো সব ধরনের কাজ করা যাবে না। যারা সঠিক নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গেই থাকব।

যদিও এর আগে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে অনেকেই শুটিংয়ে ফিরলেও এখনো শুটিংয়ে অংশ নেননি অপূর্ব। তবে জুলাইয়ের মাঝামাঝি শুটিংয়ে ফিরবেন বলে জানালেন এ অভিনেতা।

অপূর্ব বলেন, ‘অনেকের সঙ্গে শিডিউল নিয়ে কথা হচ্ছে। আশা সবগুলোই ঈদের কাজ। আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করবে।’