নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচানী এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আইজ উদ্দিন (৬০) নামের বৃৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ওই পরিবার ধর্ষকের ভয়ে মামলা করার সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন।
ধর্ষণেরি শিকার শিশুর মা জানান, গত বৃহস্পতিবার দুপুরে তার দশ বছর বয়সী মেয়ে বাড়ির পাশের জমিতে শাক উঠাতে গেলে তাদের প্রতিবেশী আইজ উদ্দিন ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে এসে শিশুটি কান্নাকাটি করলে তাকে জিজ্ঞাসা করার পর পুরো ঘটনা খুলে বলে। ধর্ষক আইজ উদ্দিনের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা ভয়ে থানায় মামলা করার সাহস পাচ্ছেন না। উল্টো তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ফলে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি(তদন্ত) মো. শরীফ মিয়া আমাদের কাছে ধর্ষণের ঘটনায় কোন অভিযোগ আসেনি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।