গান ও বিনোদন প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত সুজন

ইভেন্ট ও আইটি উদ্যোক্তা এনামুল কবির সুজন এখন ব্যস্ত অনলাইনের বিনোদন প্ল্যাটফর্ম নিয়ে। তিনি রূপকথা প্রোডাকশন, রেডিও ১৬৩৪৩, বিডিস্টার২৪ ডটকম, মাইশপ ডটকম ডট বিডি, রূপকথা মিউজিক, ভ্রমণ ডটকম ডট বিডি এবং রূপকথা ইমপেক্স -এর কর্ণধার।

পাশাপাশি নিয়মিত গানও লিখছেন। এ পর্যন্ত সুজনের লেখা গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আসিফ আকবর, খালিদ, বাদশা বুলবুল, শাওন গানওয়ালা, সন্দীপন, নির্ঝরসহ আরও অনেকেই।

তিনি জানালেন গান লেখার পাশাপাশি ভবিষ্যতেও বিনোদনমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান। এই আইটি উদ্যোক্তার আরেকটি পরিচয় হলো তিনি টেলিভিশন প্রযোজকও। উই টিভি (উই নেটওয়ার্ক লি:)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ৪ জুলাই তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।