মানিকগঞ্জের তিন উপজেলা রেড থেকে ইয়েলো জোনে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জের ৩টি উপজেলার সাতটি এলাকা ১৯ দিন পর ‘রেড জোন’ থেকে ‘ইয়েলো জোন’ আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে। গতকাল শনিবার বিকেলে করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

১৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত এই ১৯ দিন তিন উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক।

রেড জোনভুক্ত এলাকাগুলো ছিল মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধরপট্টি ও পশ্চিম দাশড়া; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ও ধানকোড়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।