বৃষ্টিপাত বাড়বে দেশের দক্ষিণাঞ্চলে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে রবিবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৫৭ মিলিমিটার।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।