সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব বদরুল আরেফিন

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমই) মহাপরিচালক মো. বদরুল আরেফিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করেছে সরকার।

রবিবার রাতে এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ পাবার প্রতিক্রিয়া জানিয়ে বদরুল আরেফিন রবিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, প্রজ্ঞাপণের বিষয়ে জেনেছি। নতুন দায়িত্বে সবার সহযোগিতা প্রত্যাশা করব। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে এই পদের জন্য যোগ্য বিবেচনা করেছেন।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব এবং ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।