চট্টগ্রামে ‘ভারতীয় ভ্যাকসিন’ বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ভ্যাকসিন, অনুমোদনহীন জীবাণুনাশক ও সরকারি ওষুধ বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ দ- দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘এ সময় বিপুল পরিমাণ নকল স্যানিটাইজার ও হেক্সিসলও জব্দ করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতের জন্যও তাদের সতর্ক করা হয়।’