দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখা রয়েছে। এই খবরে সোমবার সাত সকালে হুলুস্থূল পড়ে যায়।
জি নিউজ জানায়, তামিল অভিনেতা বিজয়ের বাড়িতে কে বা কারা বোমা রাখল— তা নিয়ে জোর খোঁজ শুরু করে পুলিশ। পাশাপাশি হুমকিকে দিয়েছে, সেই অনুসন্ধানও শুরু হয়।
পরে জানা যায়, বিজয়ের সালিগ্রামের বাড়িতে হুমকির ফোন নেহাতই মিথ্যা। সেখানে কোনো বোমা নেই।
তবে হুমকি পরপরই বিজয়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশের একটি দল। বম্ব স্কোয়াড সঙ্গে নিয়েই সারা বাড়িতে তল্লাশি চালায়।
তামিলনাড়ুর ভিলুপুরমের মারাক্কানাম থেকে এক ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিজয়ের বাড়িতে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেন। তবে মানসিকভাবে অসুস্থ থাকায় পুলিশ ২১ বছরের ওই যুবককে সতর্ক করে দিয়ে ছেড়ে দেয়। সেই সঙ্গে তার পরিবারকে সাবধান করে দেওয়া হয় ছেলের কর্মকীর্তি সম্পর্কে।
এ দিকে কয়েক দিন আগে আরেক তামিল সুপারস্টার রজনীকান্তের বাড়িতে বোমার হুমকি নিয়ে তোলপাড় হয়। পরে পুলিশ এসে জানান, পুরো বিষয়টি ভুয়া।