করোনা নিয়ে শি চিনপিংয়ের সমালোচনা করায় চীনা অধ্যাপক গ্রেপ্তার

করোনা মোকাবিলায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সমালোচনা করায় দেশটির একজন অধ্যাপককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চীন থেকে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাসের মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট চিনপিংয়ের সমালোচনা করে নিবন্ধ লিখেলিছেন ঝাংরুন।

সেখানে চীনা প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও বেশি একীভূত করে তোলার সমালোচনাও করেন তিনি।

আইনের এই অধ্যাপকের নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু জানান, বেইজিংয়ের উপকণ্ঠে নিজের ঘর থেকে ঝাংরুনকে তুলে নিয়ে যায় বিশ জনের মতো ব্যক্তি।