ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফুসফুসের সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

সোমবার তার চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা উন্নতির দিকে। এখন আস্তে আস্তে কথা বলেন। নিয়মিত তার ডায়ালাইসিস হচ্ছে। অক্সিজেনের প্রয়োজন হয় না। তার শরীরে ভাইরাস সংক্রমণ আছে তবে তা অনেকটা নিয়ন্ত্রণে। নিয়মিত খাওয়া-দাওয়া করছেন। আগের চাইতে বেশি হাঁটাহাঁটি করতে পারেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।