মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতির ঘোষণায় একাংশের প্রতিবাদ

মেডিকেল টেকনোলজিস্টদের ডাকা কর্মবিরতিতে এই পেশার একটি অংশ সাড়া দিচ্ছে না। করোনার সময় এ ধরনের কর্মসূচিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করে নির্ধারিত সময়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)। গতকাল সোমবার এক বিবৃতিতে বিএমটিপির সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, করোনা মহামারীতে জনবল সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এমন পরিস্থিতিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি কোনোভাবেই কাম্য নয়।