জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। তার নাম মো. রাশিদুল ইসলাম (২০)।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান গতকাল সোমবার জানান, রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলার বড় দেওড়া, ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাশিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদি বই ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশিদুল জানায়, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন প্রচরণা চালাচ্ছে রাশিদুল। সেই সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল। রাশিদুলের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়েছে।