বিতর্কের মুখে রূপান্তরকামী চরিত্র ছাড়লেন হেলি বেরি

নতুন একটি সিনেমায় রূপান্তরকামী চরিত্রে অভিনয়ের কথা ছিল হেলি বেরির। কিন্তু সোমবার এক টুইট বার্তায় চরিত্রটি ছেড়ে দেওয়ার কথা জানালেন সাবেক সুপার মডেল।

মূলত স্পর্শকাতর কিছু মন্তব্যের জেরে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে জানায় ইন্ডি ওয়ার।

শুক্রবার এক ইনস্টাগ্রাম লাইভে নতুন সিনেমা নিয়ে মন্তব্য করেন হেলি বেরি। সেখানে ‘রূপান্তরকামী’ চরিত্রে নিয়ে প্রস্তুতির বিস্তারিত বর্ণনা দেন। গোল বাধে ওই সময়। কারণ, তিনি বারবার রূপান্তরকামী মানুষদের ভুলভাবে বর্ণনা করছিলেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণ সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই ক্ষমা চেয়ে সিনেমাটি ছাড়ার ঘোষণা দেন।

তিনি বলেন, বুঝতে পেরেছেন যে, এই চরিত্রের জন্য উপযুক্ত হন। বরং রূপান্তরকামীদের নিজের গল্প বলার সুযোগ দেওয়া হোক।

সপ্তাহজুড়ে তর্ক-বিতর্ক থেকে অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানান হলিউড অভিনেত্রী।

এ দিকে এলজিবিটিকিউ-কেন্দ্রিক অলাভজনক সংস্থা জিএলএএডি বেরির এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে। তারা বেরির প্রশংসাও করেন।

হেলি বেরিকে সর্বশেষ দেখা গেছে কিয়ানু রিভসের সঙ্গে ‘জন উইক: চ্যাপটার থ্রি- প্যারাবেলাম’ সিনেমায়। সেখানে তাকে মারকুটে ভূমিকায় দেখা গেছে। সামনে আসছে ‘ব্রশাড’, এই স্পোর্টস ড্রামার পরিচালকও তিনি।