কদতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাকিব ওরফে সজল (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে পেশায় মোটর মেকানিক।

মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে মোটরসাইকেল নিয়ে কদমতলী দক্ষিণ কুতুবখালি দেশ বাংলা হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ওই তরুণ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় সজলের পেছনে বসা ছিল আরও একজন। সে আহত হয়নি। লাশ মর্গে রাখা হয়েছে।