এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আকরাম হোসেন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

জানা গেছে,  চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি এনটিআরসিএ’র সাবেক চেয়ারম্যান এস এম আশফাক হুসেন অবসরে যান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাসকে এনটিআরসিএ’র চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বদলি করা হলেও তিনি যোগদান করেননি।