আজ ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির সভাপতিত্বে বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। গত সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আলোচ্যসূচির বিষয়ে বলা হয়, আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল কোর্টের লজিস্টিক সম্পর্কে আলোচনা এবং বিবিধ। সভায় উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণ করার জন্য প্রধান বিচারপতির নির্দেশক্রমের বিষয়টি উল্লেখ করা হয়। প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গত ২৬ এপ্রিল সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।